বুধবার, ১ আগস্ট, ২০১২

আর্কিমিডিসের স্ক্রু


আর্কিমিডিসের প্রকৌশল কাজের অধিকাংশই ছিল তাঁর নিজ শহর সিরাকিউজের প্রয়োজন মেটানোর জন্য। গ্রিক লেখক অথেনিয়াস অভ নক্রেটিসের বর্ণনা অনুযায়ী, রাজা দ্বিতীয় হিয়েরো আর্কিমিডিসকে একটি বিশাল জাহাজ তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন। সিরাকিউসা নামের এই জাহাজটিকে প্রয়োজনানুযায়ী প্রমোদতরী, রসদ-সরবরাহকারী এবং রণতরী হিসেবে ব্যবহার করে যেত। বলা হয়ে থাকে যে ক্লাসিকাল যুগে নির্মাণ করা সকল জাহাজের মধ্যে সিরাকিউসা ই ছিল সর্ববৃহৎ। অথেনিয়াসের ধারণামতে, এই জাহাজে একসাথে ছয়শো যাত্রী বহন করা যেত এবং জাহাজটিতে সাজানো বাগান, একটি ব্যায়ামাগার এবং দেবী আফ্রোদিতির মন্দির ছিল। স্বাভাবিকভাবেই এত বৃহদাকৃতির একটি জাহাজে প্রচুর পানি চুঁইয়ে ঢুকতো। সেই পানি নির্গমণের জন্য আর্কিমিডিস তাঁর বিখ্যাত আর্কিমিডিসের স্ক্রু তৈরি করেন। এটি ছিল প্রকৃতপক্ষে একটি সিলিন্ডারের ভেতরে আবদ্ধ একটি স্ক্রু আকৃতির ঘূর্ণায়মান ধাতব ব্লেড যাকে হাত দিয়ে ঘুরানো হত। এই যন্ত্রটি খাল থেকে উঁচু জমিতে সেচের জন্যও ব্যবহার করা হত। বর্তমানকালেও পানি এবং কয়লা, শস্যদানা জাতীয় ক্ষুদ্রাকৃতির পদার্থ উত্তোলনের জন্য আর্কিমিডিসের স্ক্রু ব্যবহার করা হয়। ভিট্রুভিয়াসের বিবরণ অনুযায়ী, আর্কিমিডিসের স্ক্রু সম্ভবত প্রাচীন ব্যবিলনের শূণ্যোদ্যানে জলসেচনের জন্য ব্যবহৃত স্ক্রু পাম্পের একটি উন্নততর রূপ ছিল।

সোমবার, ৯ জুলাই, ২০১২

পঞ্চগড় জনপদের নামকরণ

পঞ্চগড় জনপদের নামকরণ: পঞ্চগড় জনপদের নামকরণ - নাজমুল হক [ পঞ্চগড় জেলার ইতিহাস ও লোকসংস্কৃতি , বাংলা একাডেমী , ঢাকা ] " পঞ্চ " ( পাঁচ ) গড়ের সমাহার " পঞ...

রবিবার, ৮ জুলাই, ২০১২

ঢাকা বিভাগ পরিচিতি

ঢাকা বিভাগ পরিচিতি: ঢাকা বিভাগ পরিচিতি। প্রতিষ্ঠাঃ ১৯২৯ সাল। সীমাঃ   উত্তরে ভারতের মেঘালয় রাজ্য , দক্ষি...

চট্টগ্রাম বিভাগ পরিচিতি

চট্টগ্রাম বিভাগ পরিচিতি: চট্টগ্রাম বিভাগ পরিচিতি প্রতিষ্ঠাঃ সীমাঃ   উত্তরে ভারতের সিল...

খুলনা বিভাগ পরিচিতি

খুলনা বিভাগ পরিচিতি: খুলনা বিভাগ পরিচিতি প্রতিষ্ঠাঃ সীমাঃ   উত্তরে পদ্মা নদী , রাজশ...